২৫ ডিসেম্বরে ক্রিস্টমাস ট্রি সাজানো হয় কেন? - The News Lion

২৫ ডিসেম্বরে ক্রিস্টমাস ট্রি সাজানো হয় কেন?

 



দি নিউজ লায়ন;    ক্রিস্টমাস ট্রি! এই নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে আলোর রোশনাই। আর ক্রিসমাস ট্রি ! বড়দিন। মানেই কেক কেটে ঘরে ঘরে যিশুর জন্মদিন পালন। এই উৎসব আর শুধু খ্রিস্টানদের নয়। সব ধর্মের মানুষই এই উৎসবে গা ভাসায়।  কিন্তু এই উৎসবে ক্রিসমাস ট্রি কেন সাজানো হয় জানেন কী ! 


হাজার হাজার বছর আগে উত্তর ইওরোপে ক্রিসমাস ট্রি-র প্রথা শুরু হয়। এই ফার গাছকে সুখ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। উত্তর ইওরোপের মানুষ বিশ্বাস করতেন, বাড়িতে চিরসবুজ এই ফার গাছ লাগালে অশুভ শক্তি দূরে সরে যায়। সেখান থেকেই বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা শুরু।  


তবে যিশু খৃস্টের জন্মের সঙ্গেও ক্রিসমাস ট্রি যুক্ত আছে। যিশুর জন্মের পরে যাঁরা তাঁর বাবা-মা জোসেফ ও মেরিকে অভিনন্দন জানিয়েছিলেন, তাঁরা নিজেদের বাড়ির এই চিরসবুজ ফার গাছ আলো দিয়ে সাজিয়ে দেন। সেই থেকই এই প্রথা চলছে। এমনটাও মনে করা হয়। ফার গাছ ছাড়াও আলো দিয়ে সাজানো হত চেরি গাছকেও।


 যাঁরা খুব গরিব, তাঁরা কাঠের টুকরো জড়ো করে ত্রিভুজ আকার দিয়ে তাকে সাজাতেন। আস্তে আস্তে এই চল ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আলো, মিষ্টি, খেলনা, তারা, ঘণ্টা দিয়ে সাজানো হতে থাক তাকে। 


ধীরে ধীরে উৎসবের এই ঢেউ এসে লাগে ভারতের মতো তৃতীয় বিশ্বেও। একই ভাবে ২৫ ডিসেম্বরে ক্রিস্টমাস ট্রি সাজানো হয় এখানেও। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.